এই নিবন্ধটি এমন এক ব্যক্তির সম্বন্ধে যিনি সাম্প্রতিককালে মৃত্যুবরণ করেছেন। এই ব্যক্তির মৃত্যু এবং তার মৃত্যুকালীন ঘটনার কিছু তথ্য প্রাপ্তি সাপেক্ষে সেগুলো দ্রুত পরিবর্তিত হতে পারে।
শরিফ ওসমান বিন হাদি বা ওসমান হাদি (৩০ জুন ১৯৯৩ – ১৮ ডিসেম্বর ২০২৫) ছিলেন একজন বাংলাদেশি রাজনৈতিক কর্মী ও বক্তা, যিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত।[১][২] তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। হাদি জুলাই শহিদদের অধিকার রক্ষা ও আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদবিরোধী সক্রিয় রাজনীতির জন্য আলোচনায় আসেন।[৩][৪][৫] ২০২৫ সালের ১২ ডিসেম্বর তিনি জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন এবং ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[৬]
ওসমান হাদি
২০২৫ সালে হাদি
জন্ম
শরিফ ওসমান বিন হাদি
৩০ জুন ১৯৯৩
নলছিটি, ঝালকাঠি, বাংলাদেশ
মৃত্যু
১৮ ডিসেম্বর ২০২৫ (বয়স ৩২)
সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল, সিঙ্গাপুর
জাতীয়তা
বাংলাদেশি
শিক্ষা
ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা
ঢাকা বিশ্ববিদ্যালয়
পেশা
রাজনীতিবিদ, শিক্ষক, লেখক
পরিচিতির কারণ
জুলাইযোদ্ধা, বিপ্লবী
আন্দোলন
জুলাই গণঅভ্যুত্থান
ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলন
আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন

0 Comments